পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন রোববার ১ মার্চ বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাদ্যম নিশ্চিত করেছে খামেনির নিহতের তথ্য সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন খানের নিহতের ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান

নারীবাদী নেত্রীরা আজ কোথায় বললেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নূরুন্নিসা সিদ্দিকা নারীবাদী নেত্রীরা আজ কোথায় এমন প্রশ্ন তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা বলেছেন কথিত ওইসব নারী নেত্রীরা সারাদেশে নারী ও শিশু ধর্ষণ এবং খুনের শিকারের ঘটনায় চুপ কেন নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি শনিবার ২৮ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ মানববন্ধন থেকে নারী ও শিশু নির্যাতন বন্ধে ১০ দফা দাবি জানানো হয় ‎মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা বলেন সরকারপ্রধান চার স্তরের নিরাপত্তা ভোগ করেন তার এমপি-মন্ত্রীরা রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রটোকল ভোগ করেন কিন্তু জনগণের জান ও মালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে

পুলিশ হত্যার বিচার শুরু ও তদন্ত এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১০ দিনব্যাপী কর্মসূচি করা হয়েছে সাবেক এমপি আবদুর রহমান বদির হাইকোর্টে জামিন আজকের বিশেষ বিশেষ খবর

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করবে বিএনপি সরকার বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে এর মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় ১৫৫০ কোটি টাকা, যা এ মওকুফের আওতাভুক্ত হবে এ ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকরা উপকৃত হবেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন এ ঋণ মওকুফ করা হলে আনুমানিক ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায় হতে মুক্ত হতে পারবেন যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষিখাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে

বিরোধীদল ও সরকারি দলের মধ্যে সুন্দর সমন্বয় ও সংহতির মধ্য দিয়ে দেশটিকে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ বুধবার সকালে সচিবালয়ে দলের ইফতার অনুষ্ঠানের দাওয়াত দিতে এসে তিনি এসব কথা বলেন গোলাম পরওয়ার বলেন বিরোধী দল এবং সরকারি দল সকলেই গণতন্ত্রের উদাহরণটা দিয়ে থাকেন একটা সাইকেলের দুই চাকার মতো একটা চাকা যেমন সাইকেল হয় না চলতে পারে না চলতে গেলে দুইটা চাকাই লাগে আমরা মনে করি গণতান্ত্রিক সিস্টেমে সরকারের বিরোধী দল এবং সরকারের দলের মধ্যে সুন্দর সমন্বয় সংহতি দিয়েই এ দেশটাকে আমরা হয়তো ভালো দিকে নিয়ে যেতে পারবো এটাই আমাদের আশাবাদ প্রধানমন্ত্রী বলেছেন রাজনীতির সকল বিতর্কের জায়গা যেন সংসদ হয় এর সমর্থন জানিয়ে জামায়াত নেতারা বলেন রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতেই পারে তবে অতীতের মতো রাজনীতিতে খারাপ চর্চা যেন না হয় সরকারকে মূল্যায়নের সময় এখন হয়নি জাতি অপেক্ষা করছে ভালো কিছুর জন্য

জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শিগগিরই শুরু হবে এবং সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে এর সর্বোচ্চটা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিজ্ঞাপন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন।

এ বিজয় গণতন্ত্রের এ বিজয় বাংলাদেশের বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন

ডোমার উপজেলা গোমনাতী ভোট সেন্টার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারী ২০২৬ নীলফামারী ১ আসনের গোমনাতীতে ভোট সুন্দর চলছে