সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
নারীবাদী নেত্রীরা আজ কোথায় বললেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নূরুন্নিসা সিদ্দিকা নারীবাদী নেত্রীরা আজ কোথায় এমন প্রশ্ন তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা বলেছেন কথিত ওইসব নারী নেত্রীরা সারাদেশে নারী ও শিশু ধর্ষণ এবং খুনের শিকারের ঘটনায় চুপ কেন নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি শনিবার ২৮ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ মানববন্ধন থেকে নারী ও শিশু নির্যাতন বন্ধে ১০ দফা দাবি জানানো হয় মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা বলেন সরকারপ্রধান চার স্তরের নিরাপত্তা ভোগ করেন তার এমপি-মন্ত্রীরা রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রটোকল ভোগ করেন কিন্তু জনগণের জান ও মালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন