ইরানের শাসনব্যবস্থায় দীর্ঘ হতে পারে যুদ্ধ Intrnational News যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার করার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়েছে মধ্যপ্রাচ্য দেশগুলোতে ইরানের পাল্টা হামলায় গোটা উপসাগরীয় অঞ্চল অগ্নিগর্ভ হয়ে উঠেছে ইসরায়েলের অগণিত বিমান হামলায় পর্যুদস্ত হচ্ছে তেহরান ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে জবাব দিচ্ছে এখন প্রশ্ন উঠেছে, ইরান আসলে কতদিন এভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কারণ ইতোমধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন নিহত হয়েছেন বিশ্লেষকরা বলছেন ইরানের সুগঠিত শাসনব্যবস্থাই দেশটিকে যুদ্ধে টিকিয়ে রাখবে কারণ দেশটির প্রশাসনিক গঠন এমনভাবে সাজানো, যেখানো কোনো ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতাবলয় নেই প্রতিটি স্তরেই ক্ষমতার ভিন্ন ভিন্ন কেন্দ্র সক্রিয় গতকাল রোববার কনভারসেশনের প্রতিবেদনে এসব কথা বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন চান কিন্তু ইরানের শাসনব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকে এই অবস্থায় শুরু হওয়া যুদ্ধ সহজেই থামবে না বিশ্ব একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখোমুখি হতে পারে ধারনা করা হচেছ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাগুরার পথসভায় নাহিদ ইসলাম বললেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরবেনা জাতীয় নাগরিক পার্টিরআহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে এই দেশে আর কোনো ফ্যাসিবাদী দোসরদের জায়গা দেওয়া হবে না বৃহস্পতিবার ১০ জুলাই দুপুর আড়াইটার দিকে মাগুরা শহরের ভায়না মোড়ে পদযাত্রা শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন উপস্থিত জনতার উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আপনাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে আমরা আর কোনো দখলদার, চাঁদাবাজ, টেন্ডারবাজদের হাতে এই দেশের শাসনভার তুলে দেব না ভিনদেশী প্রভুদের ইশারায় যারা কথা বলে, আমরা তাদের রাজনৈতিকভাবে পরাজিত করব নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ ঘোষণর আগে কোনো নির্বাচন ছাত্র জনতা মেনে নেবে না আগে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার হতে হবে খুনিদের বিচার, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের পায়তারা করা হলে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে এর আগে বেলা দেড়টার দিকে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাগুরায় পদযাত্রা শুরু করে এনসিপির কেন্দ্রীয় নেতারা মাগুরা শহরের উপজেলা চত্বর থেকে পদযাত্রা শুরু হয় পদযাত্রাটি শহরের চৌরঙ্গী মোড় হয়ে ঢাকা রোড ঘুরে ভায়না মোড়ে এসে পথসভায় মিলিত হয়